পুলিশ সুপার সুভাষ চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা

০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
সুভাষ চন্দ্র সাহা

সুভাষ চন্দ্র সাহা © সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে পুলিশ সদরদপ্তরে কর্মরত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (৪ ডিসেম্বর) দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন। সুভাষ চন্দ্র সাহা সম্প্রতি ফরিদপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এজাহারে তার বিরুদ্ধে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৭ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, সুভাষ চন্দ্র সাহার কাছে সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে চিঠি দেওয়া হলে তিনি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। সুভাষ ১৭ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর ও ২ কোটি ২ লাখ ২ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব জমা দেন। বিরণীতে তিনি ৪০ লাখ টাকা ঋণ প্রহণের তথ্য উল্লেখ করেন। তার হিসাব যাচাইকালে বিবরণী উল্লিখিত ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়। 

এজাহারে আরও বলা হয়, আসামির গ্রহণযোগ্য আয় ১ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা। পারিবারিক ব্যয়  ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা। হিসাব অনুযায়ী, তাঁর অসংগতিপূর্ণ অর্জিত সম্পদের পরিমাণ ৫৭ লাখ ৯১ হাজার টাকা। এ পরিমাণ অর্থের সম্পদ তিনি ভোগ-দখলে রেখে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close