এবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে: শিক্ষামন্ত্রী

০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM

© সংগৃহীত

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমি গত ১৫ বছর ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আবারও আমাকে সেবা করার সুযোগ দেবেন এটিই আমার প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন থেকে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তার মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আজ সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টার দিকে। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬