জামালপুর-৪ আসনে ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
ডা. মুরাদ হাসান

ডা. মুরাদ হাসান © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া আসনটিতে আরও ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ এবং দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

আসনটিতে নোনয়নপত্র দাখিল করা ৯ জন প্রার্থী হলেন- ডা. মুরাদ হাসানসহ আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এসএম রবিউল ইসলাম, তৃনমুল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদের গোলাম মোহাম্মদ জিন্নাহ এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তবে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা এবং বিএনএফের প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান বলেন, জামালপুর-৪ আসনে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে। সাতজনের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় সেগুলো বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

ডা. মুরাদ হাসান জামালপুর-৪ ( সরিষাবাড়ী) আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালে দুইবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য, পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পাননি তিনি। 

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬