নাশকতার মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
নিপুণ রায় চৌধুরী

নিপুণ রায় চৌধুরী © সংগৃহীত

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ ১১ জানুয়ারি পর্যন্ত তাকে জামিন  মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন তারই বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী। আদেশের পরে অ্যাডভোকেট নিতাই চৌধুরী বলেন, ‘রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় করা এক মামলায় তাকে আগাম জামিন দিয়েছে আদালত।’

তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এসব মামলা থেকে আদালতে আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেয়।’

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close