রোহিঙ্গাদের জন্য বিদেশি ঋণ নেওয়ার উদ্যোগ

০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা © ফাইল ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের কারণে বিপর্যয়ের শিকার স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে এক বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পেতে চাইছে সরকার। আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়ন কমে আসায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর এবার প্রথমবারের মতো ঋণ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে মানবিক সহায়তা হিসেবে বিদেশি অনুদান নিয়েছে বাংলাদেশ। এখন অনুদান আসা কমেছে। ছয় বছরের বেশী বয়সী প্রত্যেকের জন্য আগে ১২ ডলার বরাদ্দ থাকলেও এখন নেমে এসেছে ৮ ডলারে। এর পরিপ্রেক্ষিতে নতুন ঋণ নেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের। অনুদান সংগ্রহের পাশাপাশি প্রত্যাবাসনের চেষ্টা করায় জোর দিচ্ছেন তারা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, অনুদান ৪৬৫ মিলিয়ন ডলার ও ঋণ ৫৩৫ মিলিয়ন ডলার চূড়ান্ত করতে আলোচনা শুরু হয়েছে। গত নভেম্বর মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক ৩১৫ মিলিয়ন ডলার অনুদান ও ৩৮৫ মিলিয়ন ডলার ঋণসহ ৭০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন: জটিলতায় বিদেশে উচ্চশিক্ষা, পথ দেখাচ্ছে দেশের তিন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

আর ১৫০ মিলিয়ন ডলার ঋণসহ ৩০০ মিলিয়ন ডলার দিতে আশ্বাস দিয়েছে এডিবি। সভায় ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য অনুদান কমে আসায় ঋণ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। 

যদিও রোহিঙ্গাদের জন্য ঋণ নিলে দেশের ওপর ঋণের চাপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রায়হান। এ অর্থনীতিবিদ গণমাধ্যমকে বলেন, মানবিক সহায়তা বাবদ চলতি বছর ৮৭৬ মিলিয়ন ডলার চাইলেও ৪৫ শতাংশ পাওয়া গেছে।সহায়তা কমায় ১১ লাখ রোহিঙ্গার কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের বেকারত্ব বাড়ছে। রোহিঙ্গা সংকট সমাধান করা জরুরি হয়ে পড়েছে বলে মত তার। 

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence