নির্বাচন আল্লাহর হুকুমে হচ্ছে: হাইকোর্ট

০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM

© সংগৃহীত

হাইকোর্টের একটি বেঞ্চ বলেছেন, নির্বাচন আল্লাহর হুকুমে হচ্ছে, কারণ সবকিছু তার হুকুমেই হয়। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ  নির্বাচনের তফশিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

রিট আবেদনের শুনানিকালে বেঞ্চ বলেন, সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সংক্রান্ত বিষয়গুলো ইতোমধ্যে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করেছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম শুনানিকালে বলেন, রিট আবেদনের বিষয়বস্তু সাংবিধানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা আইন অনুযায়ী বিষয়টি দেখব।

হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শুরুর জন্য আগামীকাল দুপুর ২টা সময় নির্ধারণ করেছেন।

রিট আবেদনকারী অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ হাইকোর্ট বেঞ্চকে বলেন, সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও পাঁচ মাস সময় ছিল। কিন্তু নির্বাচন কমিশন তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছে। 

সংবিধানে বলা আছে, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই শূন্যপদ পূরণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬