পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ১

০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
দুমড়েমুচড়ে যাওয়া পুলিশ ভ্যান

দুমড়েমুচড়ে যাওয়া পুলিশ ভ্যান © সংগৃহীত

জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক পুলিশ সদস্য নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রবিবার (আজ) ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রম কালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ধুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। দুঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়েছে। এদিকে সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬