অবরোধের আগের রাতে ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ককটেল বিস্ফোরণে আহত  মোটরসাইকেল আরোহী

ককটেল বিস্ফোরণে আহত মোটরসাইকেল আরোহী © সংগৃহীত

অবরোধের আগের রাতে রাজধানীর ফার্মগেটে ব্যস্ত সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ফার্মভিউ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। বিস্ফোরিত ককটেলের আঘাতে যানজটে আটকে থাকা দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। এসময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আশপাশের ভবনের উপর থেকে পরপর দুটি ককটেল ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেন।

আহতদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। তবে সম্পূর্ণ নাম-পরিচয় প্রকাশে রাজি হননি তাদের কেউই। আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন।

বিস্ফোরণের পর রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন। এসময় ব্যস্ত রাস্তাটি পুরো ফাঁকা হয়ে যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬