সাকিবের বিপক্ষে লড়বেন যে ছয় প্রার্থী

৩০ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

মাগুরার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে মাগুরা-১ আসনে সাত জন ও মাগুরা-২ আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

মাগুরা-১ আসন থেকে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একই দিন তার বিপক্ষে লড়তে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিরাজুল সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঞ্জয় কুমার ভাদুড়ী।

সাবিকের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাকে নৌকা প্রতীক দেবেন, আমরা তার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা আশাবাদী, সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাতে পারবো।’

মনোনয়নপত্র জমা দিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমি আর শিখর ভাই মিলে সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে নাম্বার ওয়ান জেলা বানাতে চাই।’

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close