মগবাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

৩০ নভেম্বর ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

বিএনপির ডাকা হরতাল কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মগবাজার উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়। যেখানে ছোড়া হয়, তার পাশেই পুলিশ কর্তব্যরত অবস্থায় ছিল। তবে এতে কেউ আহত হয়নি।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করে পুলিশ। কর্তব্যরত পুলিশ সদস্যরা হারুন নামের এত মোটরসাইকেল আরোহীকে আটক করে। এ সময় তাঁর ব্যাগ থেকে ৪৬টি ককটেল উদ্ধার করা হয়।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close