যে দল থেকে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

৩০ নভেম্বর ২০২৩, ০৬:২২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অবশেষে তার রাজনৈতিক দলের নাম প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ কংগ্রেস জোটের গণঅধিকার পার্টি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার বিকালে তার পক্ষে ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফোনে হিরো আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মার্কা ডাব।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে হিরো আলম জানান, তিনি প্রথমে ভুল করে সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। পরে বাংলাদেশ কংগ্রেসের শরিক গণঅধিকার পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার শুধু বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরে ৩০০ আসনে ভোট করার ইচ্ছা আছে তার। 

হিরো আলম গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে অংশ নেন। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নিয়েছিলেন। নির্বাচনের পর তিনি কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দেন। এ ছাড়া তিনি মন্তব্য করেছিলেন, এ সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবেন না।

ট্যাগ: হিরো আলম
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬