ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ডিএমপির রমনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে, কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছি।

প্রত্যক্ষদর্শী ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী মো. জুয়েল বলেন, ‘আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বিকাল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাঁ পাশের কড়ইগাছের ওপরের দিকে বিকট শব্দ হয়। এরপর চারপাশে ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে।’

এসআই জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগ: ককটেল
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close