গণিত সমিতির সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা চুক্তি

২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ঢাবি গণিত অ্যালামনাই ও বাংলাদেশ গণিত সমিতির সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষরিত

ঢাবি গণিত অ্যালামনাই ও বাংলাদেশ গণিত সমিতির সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষরিত © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গণিত সমিতির সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পক্ষে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেন্ড ডা. মো. আমির হাসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ বাবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শওকাত আলী, কাস্টমস ও ভ্যাট এর অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মাদ তাজুল ইসলাম এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক অধ্যাপক রায়হানা তসলিম।

এই চুক্তির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গণিত সমিতি এর আজীবন সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ পরিচয়পত্র প্রদান সাপেক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালের সকল শাখায় ৩০%-৪০% কমিশনে সব ধরণের স্বাস্থ্য সেবা পাবেন।

এই সেবা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গণিত সমিতির সকল সদস্যদের পরিচয়পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬