প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেক পদত্যাগ করলেন সজীব ওয়াজেদ জয়

২৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ২০১৪ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন তিনি। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়।

বুধবার (২৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ২০১৯ সালের ১৫ জানুয়ারি সজীব ওয়াজেদ জয়কে উপদেষ্টা পদে পুনঃনিয়োগ দেওয়া হয়। 

এর আগে ২০১৪ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেয়া হয়।

এর আগে সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি গেজেটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পদত্যাগ কার্যকর হওয়ার কথা জানানো হয়। 

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। 

একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তাঁদের পদত্যাগও কার্যকর হয়েছে।

ট্যাগ: জাতীয়
‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬