তিন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত

২৯ নভেম্বর ২০২৩, ০১:৩০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
তিন টেকনোক্র্যাট মন্ত্রী

তিন টেকনোক্র্যাট মন্ত্রী © ফাইল ছবি

মন্ত্রিসভার টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। অবিলম্বে এ পদত্যাগপত্র কার্যকর হবে।

একইসঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর পদত্যাগের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: আমরা পারিবারিকভাবে আ. লীগের রাজনীতি করি: সাকিবের বাবা

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর মন্ত্রিসভার তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। বর্তমানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে মন্ত্রিসভায় রয়েছেন মোট ৪৮ জন। এই তিনজনের পদত্যাগের মাধ্যমে মন্ত্রিসভার আকার দাঁড়াল ৪৫ জনে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close