বিবাহ বিচ্ছেদের আনন্দে ২০ লিটার দুধ দিয়ে গোসল

২৯ নভেম্বর ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
দুধ দিয়ে গোসল করছেন আব্দুল হান্নান

দুধ দিয়ে গোসল করছেন আব্দুল হান্নান © সংগৃহীত

১৬ বছর সংসার করার পর স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের অবসান ঘটায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আব্দুল হান্নান মিয়া নামে এক ব্যক্তি। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধার ফুলছড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংসার জীবন থেকে মুক্তি পাওয়ার আনন্দে দুধ দিয়ে গোসল করেন বলে জানান আব্দুল হান্নান (৪০)। তিনি ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের বাসিন্দা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।

আরও পড়ুন: কুবি শিক্ষকের সাবেক স্ত্রীর অভিযোগে ব্যবস্থা নিল প্রশাসন

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে একই এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আব্দুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। কলহের জেরে সম্প্রতি স্ত্রী আয়েশা তার বাবার বাড়িতে চলে যান। এরপর আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান আব্দুল হান্নান।

আইনগতভাবে এই বিবাহ বিচ্ছেদ হওয়ায় দীর্ঘ দিনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন আব্দুল হান্নান। দুধ দিয়ে গোসলের বিষয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে শুকরিয়া আদায় করেছি।’

ট্যাগ: আদালত
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬