স্বতন্ত্র নির্বাচন করবেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর ছেলে

২৮ নভেম্বর ২০২৩, ১১:৫৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির

গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তাঁর ছেলে সাফায়াত বিন জাকির। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসানকে।

এছাড়া এ আসনে আরো ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (জাতীয় পার্টি-জেপি), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম সাইফুর রহমান (লাঙল)।

এছাড়া রৌমারী উপজেলা জাকের পার্টির নেতা শাহ আলম (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগের আবু শামীম (গামছা), কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান (নৌকা)।

রাজিবপুর উপজেলা নির্বাচন কমিশন থেকে জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ মো. নুরে শাহী (স্বতন্ত্র) ও চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম (স্বতন্ত্র)।

রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলার কথা স্বীকার করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির। তিনি বলেন, এলাকাবাসী আমাদেরকে চাচ্ছে। বারবার আমাদের নির্বাচন করার জন্য মানুষ অনুরোধ জানাচ্ছে এ জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। এই আসনের লোকজন আমাদের আবারো নির্বাচিত করবে বলে আশা করেন তিনি।

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence