কারাগারে মারা গেলেন বিএনপি নেতা

২৬ নভেম্বর ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
বিএনপি নেতা গোলাপুর রহমান

বিএনপি নেতা গোলাপুর রহমান © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা গোলাপুর রহমানের (৫৮) মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগের দিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন গোলাপুর রহমান। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গণভবনে মাশরাফি-সাকিব

গোলাপুর রহমান চট্টগ্রামের চাঁন্দগাও থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। শামসুদ্দিন দিদার জানান, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগেরদিন শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোলাপুর রহমানকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।

প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ …
  • ২৪ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে দুই মাসের ব্যবধানে আবারও কাপড় কেটে নষ্ট, নেই…
  • ২৪ অক্টোবর ২০২৬
বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬
ওসির সঙ্গে তর্কে জড়ানোর পর রুমিন ফারহানার বিরুদ্ধে পুলিশের …
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
  • ২৪ অক্টোবর ২০২৬