গেজেট করে স্কুল-কলেজকে কারাগার বানাতে হবে:  খোকন

২৬ নভেম্বর ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন © ফাইল ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, যেভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেয়া হচ্ছে তাতে স্কুল কলেজকে গেজেট করে কারাগার বানাতে হবে। রোববার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দীর্ঘদিনের মামলা যেগুলো পড়ে ছিলো, নির্বাচন সন্নিকটে আসার পরেই সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার-সাজা দিচ্ছে। তারা হয়তো ভাবছে এদেরকে সাজা দিলেই বোধ হয় আন্দোলন থেমে যাবে। কিন্তু কতজনকে আটকাবেন তারা। ৩০০-৪০০-৫০০, কোটি কোটি মানুষকে সাজা দেয়ার বিধান তো নেই। 

মাহবুব উদ্দিন খোকন বলেন, সাজা দিতে হলে কোথায় রাখবে। কারাগারে জায়গা ছিলো ৪৩ হাজার। সেখানে এখন বন্দি সংখ্যা লাখ ছাড়িয়েছে। যেভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেয়া হচ্ছে তাতে স্কুল কলেজকে গেজেট করে কারাগার বানাতে হবে। সবকিছুই নির্বাচনী ষড়যন্ত্রের একটি অংশ। 

তিনি আরও বলেন, জাতীয় সম্পদ আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা ব্যবহার করছে। বিএনপির নেতাকর্মীরা ফসলের ক্ষেতে-জঙ্গলে ঘুমাচ্ছে। তবু তারা আত্মসমর্পণ করছে না। এই অনৈতিক সরকারের কাছে তারা আত্মসমর্পণ করবে না। 

আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করা কোনো ম্যাটার করে না। এটা তাদের ভোট চুরির নীল নকশা ছাড়া এর কিছুই না। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। 

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬