‘দলছুট কিছু নেতাকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে আ.লীগ’

২৬ নভেম্বর ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
বিএনপির মিছিল

বিএনপির মিছিল © সংগৃহীত

‘সরকার দেউলিয়া হয়ে গিয়ে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথাও সাড়া না পেয়ে বিভিন্ন সংস্থা দিয়ে দলছুট কিছু নেতাকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ৭ম দফা অবরোধের প্রথম দিন রবিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিলটিতে নেতৃত্ব দেন। মিছিলটি বনানী মাঠ থেকে কাকলীতে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলসহ এসব কথা বলেন তিনি। 

রিজভী বলেন, হালুয়া-রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠপর্যায়ের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। 

ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ যুববিষয়ক সম্পাদক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহস্বাস্থ্যবিষয়ক  সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিল্টু প্রমুখ।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬