মেয়েরা পাসে ৩.৮১ শতাংশ এগিয়ে, ছেলেদের বেশি পড়তে বললেন প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৩, ১০:৫৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © বিটিভি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা ৩.৮১ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছাত্রীদের পাসের হার ধারাবাহিকভাবে বাড়ছে। আগে তারা পিছিয়ে থাকলেও এখন ছেলেদের তুলনায় এগিয়ে যাচ্ছে। 

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় ছেলেদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ছেলেদের বলছি, তোমরা বেশি বেশি পড়াশোনা করো। এতে এগিয়ে যেতে পারবা।’ তিনি আরো বলেন, দেশে বর্তমানে শিক্ষার হার ৭৬ দশমিক শূন্য ৮ শতাংশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ৪৫ শতাংশ থেকে এ পর্যায়ে এসেছে। এ সময় সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

যারা ফেল করেছে তার হতাশ না নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের বকাঝকা না করে সহানুভূতি দেখাতে হবে। উৎসাহী করতে হবে। এতে তারা আরো ভালো ফলাফল করবে।

যেভাবে ফলাফল জানা যাবে
শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে তাঁদের ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।

এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।

তাছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

এর আগে গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে।

শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

সারাদেশে মোট কেন্দ্র ছিল দু’হাজার ৬৫৮টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি। এর আগে ২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence