সংবিধানের বাধ্যবাধকতা থেকে নির্বাচন: শেখ হাসিনা

২৬ নভেম্বর ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের বাধ্যবাধকতা থেকে আমাদের নির্বাচন করতে হচ্ছে। বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারে। তারা ৩ হাজারের বেশি মানুষের গায়ে আগুন দিয়েছে। এদের মধ্যে অনেকেই মারা গেছে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

একটা মানুষ অনেক কষ্ট করে বাস-ট্রাক কেনে। যখন তাদের চোখের সামনে সেই গাড়িতে আগুন দেওয়া হয়, তখন তার কেমন লাগে সেটা তিনিই ভালো জানেন। এরা মানুষ পুড়িয়ে মারবে, আর তাদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণনের সুরক্ষা নিশ্চিত করতে যা করার তাই করব। 

অনেকেই বলছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের গ্রেপ্তার না করে কি করবে। তারা মানুষের জান-মালের ক্ষতি করবে, তাদের ফুলের মালা গলায় দেওয়ার সুযোগ নেই।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬