নির্বাচন নিয়ে রাশিয়ার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের 

২৫ নভেম্বর ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

© সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা’র মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র।  

শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশেষ করে স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতে এমন করা হচ্ছে। অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধীদলের শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে খবর পাওয়া যায়। বৈঠকে তারা দেশে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

এমন বক্তব্যের পর রাশিয়া ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে জানিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এদিন পাল্টা বক্তব্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা চাই বাংলাদেশিদের চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সেই লক্ষ্যকে সমর্থন করার জন্য, মার্কিন দূতাবাসের কর্মীরা বাংলাদেশী জনগণের স্বার্থে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কাজ করবে।

এর আগে সবশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাংলাদেশকে নিয়ে দুই পরাশক্তির পাল্টাপাল্টি বক্তব্য লক্ষ্য করা গিয়েছিল।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬