আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিন হাজার ৩৬২ জনের সঙ্গে মতবিনিময় সভা করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভড কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন: মনোনয়ন ফরম কেনায় যুবলীগ নেতাকে মারধর

গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। চার দিনে ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence