সমুদ্রে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
পতেঙ্গা সমুদ্র সৈকত

পতেঙ্গা সমুদ্র সৈকত © ফাইল ফটো

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. মেহরাজ হোসেন রাব্বি (১২) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ-পাহাড়িকা আবাসিক এলাকার মো. আলমগীর মামুনের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম।

জানা যায়, বায়েজিদ এলাকা থেকে ২৫-৩০ সদস্যের একটি বন্ধু গ্রুপের সঙ্গে পতেঙ্গা সৈকতে বেড়াতে এসেছিল রাব্বি। বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যায় রাব্বি। এরপর খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেলে সাগরে ভাসতে দেখে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close