গণঅধিকার পরিষদের কিবরিয়া গ্রুপের ওপর নুর গ্রুপের হামলা

২৫ নভেম্বর ২০২৩, ১২:৫৮ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
হামলায় রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে

হামলায় রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে © সংগৃহীত

গণঅধিকার পরিষদের এক অংশের নেতা ড. রেজা কিবরিয়ার অনুসারীদের মিছিলে অপর অংশের নেতা নুরুল হক নুরের অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে। এতে রেজা কিবরিয়ার অনুসারীদের মধ্যে ১০ জন আহত হয়েছেন।

রেজা কিবরিয়ার অংশের নেতা ফারুক হাসানের অভিযোগ, আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পল্টন এলাকায় তাদের মিছিলে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা হামলা চালান। এতে তাঁদের অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: ক্যান্টিনে বসা নিয়ে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

গণ অধিকার পরিষদের (রেজা-ফারুক) নেতারা বলেন, তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে সন্ধ্যায় পল্টন এলাকায় যুব অধিকার পরিষদ মিছিল বের করে। মিছিলে নুরুল হক–রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ২০–২৫ জন নেতা–কর্মী হামলা করেন। হামলায় ফারুকদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব মুনতাসীর মামুনসহ ১০ জন আহত হন।

হামলার অভিযোগ সত্য নয় দাবি করে এ ঘটনায় নুরুল হক নুর বলেন, সরকার নানা ধরনের খেলা খেলছে। আমার মানসম্মান ক্ষুণ্ন করতে কিছুদিন পরপর এসব অভিযোগ তোলা হয়। তাদের সঙ্গে কী হয়েছে, আমি জানিও না। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close