বেতের আঘাতে চোখ নষ্ট হওয়া শিশুকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

২১ নভেম্বর ২০২৩, ০৯:১৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে মেহেদী হাসান নামে শিশু শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে চোখ নষ্টের ঘটনায় ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক  আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ফারুক আলমগীর চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান।

এর আগে শিক্ষিকার বেতের আঘাতে শিশুর চোখ নষ্ট হওয়ার ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ১২ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন শিশুটির বাবা মোতালেব।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ ৯ জনকে বিবাদী করা হয়।  ‘বেতের আঘাতে চোখ নষ্ট’ নিয়ে জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। রিটে সেই প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে মেহেদী হাসান নামে এক শিশু শিক্ষার্থীর এক চোখ নষ্ট হয়ে গেছে। অন্য চোখটিও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ চোখটি নষ্ট হলে পুরোপরি অন্ধ হয়ে যাবে মেহেদী।  

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকেও স্থায়ীভাবে বদলি করা হয়েছে।

ট্যাগ: শিক্ষক
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬
জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬