নৌকার মাঝি হতে চান পিএসসির সাবেক চেয়ারম্যান ও জাবির সাবেক ভিসি

২০ নভেম্বর ২০২৩, ০২:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ড. মোহাম্মদ সাদিক ও জাবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন

ড. মোহাম্মদ সাদিক ও জাবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন © সংগৃহীত

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

এর মধ্যে সকালে আওয়ামী লীগের কার্যালয় থেকে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের পক্ষ থেকে সুনামগঞ্জ -৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সামসুল কবির রাহাত এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বেলা পৌনে ১১টার দিকে  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। তিনি নেত্রকোনা-৫ আসনের জন্য দলের মনোনয়ন চেয়েছেন। আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন তার ভাই।

সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, বেলা পৌনে ১১টার দিকে তিনি নিজে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, তৃতীয় দিনের মতো আজও উৎসবমুখর পরিবেশের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (রোববার) পর্যন্ত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। আজও সেই ধারাবাহিকতা থাকবে।

১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬