বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু

২৮ অক্টোবর ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© সংগৃহীত

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য (৩২) মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ওই পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৈনিক বাংলা এলাকা থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লেগেছিল। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ জন সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবিতে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা ‘…
  • ২৫ অক্টোবর ২০২৬
জেন-জি’র দখলে ইউরোপের ৫ দেশের রাজপথ, কেন এমন ক্ষোভ?
  • ২৫ অক্টোবর ২০২৬
বরিশালে যুবদল কর্মী হত্যার পর দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ
  • ২৫ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
  • ২৫ অক্টোবর ২০২৬
ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, স্কুলে ‘বোমা আছে’ লিখে ছাত্রীর …
  • ২৫ অক্টোবর ২০২৬
হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি
  • ২৫ অক্টোবর ২০২৬