জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

২৭ অক্টোবর ২০২৩, ১০:২০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি © ফাইল ছবি

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগসহ কয়েকটি দল একই দিনে মহাসমাবেশ ডেকেছে। এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এর আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে।

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সমাবেশের স্থান নিয়ে এতে দলীয় অবস্থান তুলে ধরবেন তিনি। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: মির্জা ফখরুলকে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট সরালো ছাত্রলীগ

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। বৈঠকে সমাবেশের ভেন্যু পরিবর্তনে বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়। 

এর আগে ২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য বিএনপিকে নয়াপল্টনের বিকল্প দুটি ভেন্যুর নাম প্রস্তাবের অনুরোধ জানায় ডিএমপি। তবে নয়াপল্টনেই মহাসমাবেশ আয়োজনের বিষয়ে অনড় অবস্থানের কথা পুলিশকে জানিয়েছে দলটি।

দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬
নওগাঁয় এতিমখানার পাশে মিলল ছাত্রের লাশ
  • ২৮ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
  • ২৮ জুন ২০২৬
শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু
  • ২৮ জুন ২০২৬
আমাদের ১০% শিক্ষকের প্রোফাইলও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই…
  • ২৮ জুন ২০২৬
ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত
  • ২৮ জুন ২০২৬