অতিরিক্ত মদপানে কলেজছাত্রের মৃত্যু

২৭ অক্টোবর ২০২৩, ০৮:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

নাটোরে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে রুদ্র গোস্বামী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

রুদ্র সদর উপজেলার লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর ছেলে। তিনি শহরতলীর দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

নাটোর থানা পুলিশ ও মৃতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদপান করায় অসুস্থ হয়ে পড়েন কলেজছাত্র রুদ্র গোস্বামী। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close