মহাখালীতে আগুন: ভবন থেকে পড়ে এক নারীর মৃত্যু

২৬ অক্টোবর ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
নিহত হাসনা হেনা

নিহত হাসনা হেনা © সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে আগুনে নয়, আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত হাসনা হেনা ওই ভবনে অরবিট নামে একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলস বিভাগে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুজন নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের মধ্যে একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি ভবন থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছিলেন। দ্রুত তাঁকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। শেষ খবর পর্যন্ত (রাত পৌনে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ট্যাগ: আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close