নয়া পল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

২৬ অক্টোবর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
বিএনপির মহাসমাবেশ

বিএনপির মহাসমাবেশ © ফাইল ফটো

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনেই মহাসমাবেশের অনুমতি পেতে যাচ্ছে বিএনপি। একইদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পাচ্ছে আওয়ামী লীগও। আগামীকাল শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, দুই দলই পছন্দের জায়গায় অনুমতি পাবে। ঝামেলা করলে সর্বোচ্চ কঠোর হবে পুলিশ। তবে জামায়াতকে কোনো ভাবেই মাঠে নামতে দেবে না ডিএমপি। 

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) বলেন, ‘এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।’

ডিএমপির সূত্র বলছে, জামায়াত যেখানেই নামবে তাঁদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬