বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়: দীপু মনি

২৬ অক্টোবর ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তারা আজকে নানা প্রকার সমাবেশ ডাকছে। তাদের অতীতের সমাবেশগুলো প্রমাণ করে তারা সহিংসতা ছাড়া আর কিছু জানে না। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মেনে নেয়নি, বাংলাদেশের উন্নয়ন মেনে নেয়নি, বাংলাদেশের মানুষকে সব সময় জিম্মি করে তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যারা একাত্তরের হত্যাকারী, পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, ২০০১ এর নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের এক ভয়ংকর জনপদ গড়ে তুলেছিল। তারা ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল তারা আজকে মানবাধিকার-গণতন্ত্রের কথা বলে।

দীপু মনি বলেন, কেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামতে হবে? দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি সংবিধান ধ্বংস করেছিল। নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করেছিল। আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছিলাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও নষ্ট করেছে বিএনপি-জামায়াত। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। 

তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না। ক্ষমতায় যতক্ষণ না বসিয়ে দেওয়া হবে ততক্ষণ নির্বাচন সুষ্ঠু হবে না। বিএনপি ক্ষমতায় আসলে সার-কীটনাশকের জন্য জীবন দিতে হয়, দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়, বিদ্যুতের উৎপাদন কমে যায়, বোমা হামলা হয়, দেশের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আন্দোলনের নামে সহিংসতা করলে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

এ সময় ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গাজীপুরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। 

বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, সাবেক এমপি আখতারউজ্জামান, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ। সভায় গাজীপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence