অনিয়ম দেখা গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে: সিইসি

২৬ অক্টোবর ২০২৩, ০৩:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
নির্বাচনের প্রস্তুতি সভা

নির্বাচনের প্রস্তুতি সভা © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনের সারা দেশের ভোট বন্ধ করে দেয়া হবে।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ‘দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শিরোনামে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: উচ্চশিক্ষিতদের ১২ শতাংশই বেকার

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে পুরো দেশের ভোট বন্ধ করে দেওয়া হবে। ভোট যাতে বাধাগ্রস্ত না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবারই সহায়তা প্রয়োজন।

প্রিসাইডিং অফিসারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে প্রিসাইডিং অফিসারের কেন্দ্র ত্যাগের কথা বলেন সিইসি। ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি। 

৩২০ টাকার কাচ্চি: ৪৬ জীবনের বিনিময়ে মূল্য চোকানোর গল্প
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
  • ০৪ এপ্রিল ২০২৬
বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী
  • ০৪ এপ্রিল ২০২৬
ইনহাউজ কোচিং করিয়ে শিক্ষকদের টাকা নেওয়া যাবে কি-না জানালেন …
  • ০৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ০৪ এপ্রিল ২০২৬
অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আ…
  • ০৪ এপ্রিল ২০২৬