প্রেমিকার সঙ্গে ঝগড়া, ফোন রেখে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

২৬ অক্টোবর ২০২৩, ০১:২২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ট্রেন

ট্রেন © প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জয়ন্ত সূত্রধর (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সীতাকুন্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ জয়ন্ত'র লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে।

জয়ন্ত সূত্রধর উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুম গ্রাম এলাকার দীলিপ কুমার সূত্রধরের ছেলে। জয়ন্ত সূত্রধর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ক্যাম্পাস লাইফে প্রেমে বিচ্ছেদ হলে নিজেকে সামলাবেন যেভাবে

জানা গেছে, জয়ন্ত সূত্রধরের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে নিয়ে বুধবার মিরসরাই সদর আবুনগর এলাকায় রেললাইনে বসে মেয়েটির সঙ্গে মোবাইলে ঝগড়া করছিল। ঝগড়ার একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে জানিয়ে রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, পরিবারের সাথে কথা বলে জানা গেছে প্রেমঘটিত কারণে জয়ন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় সে কাটা পড়েছে।

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
নভেম্বরে খুলতে পারে সেন্টমার্টিনের পর্যটনদ্বার, হোটেল-রিসোর…
  • ২৫ অক্টোবর ২০২৬
এনসিপির নারীশক্তির কমিটি বাতিল, নতুন নেতৃত্বে মিতু-নুসরাত
  • ২৫ অক্টোবর ২০২৬
ফের বিপাকে নাহিদ রানা, মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা
  • ২৫ অক্টোবর ২০২৬
ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি দেখে নিন একনজরে
  • ২৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬