রাস্তা বাদে যেকোনো মাঠে সমাবেশ করার পরামর্শ ডিএমপির

২৬ অক্টোবর ২০২৩, ০১:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে যারা সমাবেশ করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছিল তাদেরকে রাস্তা বাদে যেকোনো মাঠে সমাবেশ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। তখন তিনি দুই দলের সমাবেশ ও জামায়াতে ইসলামকে নিয়ে ডিএমপির অবস্থান পরিস্কার করেন।

আরও পড়ুন: বিএনপির মহাসমাবেশে অন্য দলের কর্মী থাকবে কি না জানতে চায় পুলিশ

বিপ্লব কুমার বলেন, আমরা প্রত্যেককেই চিঠি দিচ্ছি এবং দেব। রাজনৈতিক নেতারা যেন জনসাধারণের কথা চিন্তা করে রাস্তায় সমাবেশ না করে মাঠে সমাবেশ করে। এতে সাধারণ মানুষের উপকার হবে।

ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, জামায়তকে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান একদম পরিস্কার। তাদের জন্য ডিএমপি জিরো টলারেন্স অবস্থানে থাকবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন অভিজ…
  • ১৮ এপ্রিল ২০২৬
টুঙ্গিপাড়ায় বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যা, প্রধান আসামি গ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতালে সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে গেলেন…
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা শেষ, ফল প্রকাশের সময় জানাল ম…
  • ১৮ এপ্রিল ২০২৬
চাহিদা ছিল ১ কোটি অতিরিক্ত পাঠ্যবই, অ্যাকশন শুরু করতেই কমে …
  • ১৮ এপ্রিল ২০২৬
নানা আয়োজনে বড়াইবাড়ী দিবস পালিত
  • ১৮ এপ্রিল ২০২৬