নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

২৫ অক্টোবর ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
বরিশালে নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দফা দাবিতে মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা

বরিশালে নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দফা দাবিতে মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা © টিডিসি ফটো

বরিশালে নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন, পূর্বের নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকর। 

বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে  এগারোটার  দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিখন-কালীন মূল্যায়নকে বেশি জোর দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষা।  

আরও পড়ুন: ‘ভুয়া’ অভিভাবকদের মাঠে নামিয়েছে কোচিং ব্যবসায়ীরা

এসকল কারণে শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষার ‍সুযোগ ব্যাহত হওয়ায় নতুন শিক্ষাক্রম সংস্কার অথবা বাতিল, ৫০-৬০ নম্বরে অন্তত দ্বিতীয় সাময়িক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণিতে বিভাগ করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি ইনডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখাসহ আট দফা দাবি তুলে ধরেন অভিভাবকরা। 

এর আগে চলতি বছর থেকে দেশে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলসহ একাধিক দাবিতে ১৯ অক্টোবর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনের সড়কে প্রথম মানববন্ধন কর্মসূচি পালন করেন অভিভাবকরা। তাদের এ আন্দোলনের সংহতি জানান শিক্ষকরাও। সম্মিলিত শিক্ষা আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছেলো। ওই কর্মসূচিতে সারা দেশের স্কুলে স্কুলে একই কর্মসূচি পালন করার আহবান জানানো হয়।

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close