ভিডিও ভাইরাল হওয়া সেই যুগ্ম সচিবকে ওএসডি

২২ অক্টোবর ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM

© সংগৃহীত

এক নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচিত যুগ্ম সচিব হাবিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই যুগ্ম সচিব বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি)। পরে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন। এত দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগে সংযুক্ত ছিলেন।

সম্প্রতি দুটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে বরগুনায় ব্যাপক আলোচনা হয়। এ আলোচনার কারণ হলো হাবিবুর রহমান প্রায় আড়াই বছর সেখানকার জেলা প্রশাসক ছিলেন। ঘটনাটিও সেখানকার বলে আলোচনা আছে। একটি ভিডিও একটি ১ মিনিট ১০ সেকেন্ডের, অপরটি ৬ মিনিট ১৭ সেকেন্ডের। দুটি ভিডিওতে ওই সরকারি কর্মকর্তা ও নারীকে দেখা গেছে। দুজনকে একটি কক্ষে দেখা গেছে।

ট্যাগ: ভাইরাল
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence