ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর

০৩ অক্টোবর ২০২৩, ০৪:০৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানান, আইনী বাধ্যবাধকতা থাকায় ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ এবং লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মনোনয়ন জমার শেষ দিন।

তিনি জানান, নির্বাচনে কোনো সিসি ক্যামেরা থাকবে না, ভোট হবে ব্যালটে।

এর আগে, গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩০ সেপ্টেম্বর এই দুই আসনের সংসদ সদস্যরা মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে মৃত্যুবরণ করেন।

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬