কোথায় আছেন বাহে, সবাই জেগে উঠুন: ফখরুল

০২ অক্টোবর ২০২৩, ০৮:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুরে একজন কৃষক নেতা ছিলেন। তিনি বলতেন, কোথায় আছেন বাহে সবাই, জেগে উঠুন। এবার জেগে ওঠার মধ্যদিয়ে এ সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।  

সোমবার (২ অক্টোবর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কৃষক দলের সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

মির্জা ফখরুল বলেন, আজ দেশের মানুষ ক্ষোভ ফেটে পড়েছে। কারণ এ অবৈধ সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। তার মুক্তির বিষয়ে ভুল ব্যাখ্যা করে যাচ্ছে সরকার। এরা কাপুরুষ। এরা জানে খালেদা জিয়া সুস্থ হলে তাদের ক্ষমতার মসনদ ভেঙে পড়বে।

বিএনপি মহাসচিব বলেন,‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তারা তো মুক্তিযুদ্ধে অংশ নেননি। তারা পাকিস্তান সরকারের ভাতা খেয়েছিল।’

সরকার ২৫ হাজার কোটি টাকা লুট করতে সহযোগিতা করে। আর ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারা একজন কৃষকের কোমরে দড়ি বেঁধে নিয়ে যায় এমন মন্তব্য করে তিনি বলেন, এরা লুটেরাদের সরকার। এরা টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া বানিয়েছে।

আরও পড়ুন: ৪ মাস সংসারের পর ‘স্ত্রীকে অস্বীকার’ রাবি ছাত্রলীগ নেতার

‘এখন কৃষকদের পক্ষ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আমরা বলেছি, কৃষকদের ভর্তুকি দিতে হবে। কিন্তু তারা সব জায়গায় ভাগবাটোয়ারা করে নেয়। শ্রমিকরা তার ন্যায্যমূল্য পায় না। তারা কাউকে চাকরি দেয় না। চাকরি নিতে ২০ লাখ দিতে হয়। সমাবেশে দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমার তো মনে হয়, কারো ২০ লাখ টাকার নিচে চাকরি হয়নি।’

বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা অজুহাত দেখাচ্ছে সরকার। যখন তিনি ( প্রধানমন্ত্রী) কানের চিকিৎসা নিয়েছেন, তখন কোনো অজুহাত ছিল? এরা বেগম খালেদা জিয়ার সুস্থ হোক চায় না। তারা সব নিজেদের মতো করে লুটে নিচ্ছে।

এসময় কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence