ঘোড়ার গাড়িতে চড়িয়ে ৩ শিক্ষককে রাজকীয় বিদায়

০২ অক্টোবর ২০২৩, ১২:০১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা

তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা © সংগৃহীত

ঘোড়ার গাড়িতে চড়িয়ে তিন শিক্ষককে বিদায় দিয়েছে চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সাথে তাদের এক লাখ টাকা করে সম্মানিও দেওয়া হয়েছে। দীর্ঘ   ৪০ বছর শিক্ষকতা শেষে এমন রাজকীয় বিদায় দেওয়া হলো তাদের। 

শনিবার বিকেলে চাকরি জীবনের শেষ দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় এ দৃষ্টান্ত স্থাপন করল। এদিন বিদায় নিয়েছেন সহকারী শিক্ষক নাছির উদ্দিন, মধুসূদন নাথ ও স্বপন কুমার চক্রবর্তী।

শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীরা অশ্রুসিক্ত চোখে তাদের প্রিয় শিক্ষকদের বিদায় জানিয়েছেন। বিদায় নেওয়া তিনজনই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ওসমান গণী।

বিদায় ভাষণে শিক্ষক নাছির উদ্দিন বলেন, ‘বিদায় মুহূর্তে এমন আয়োজন দেখে সত্যি আমরা আবেগাপ্লুত। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার দোয়া রেখে গেলাম। তোমরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমাদের কথা মনে পড়বে। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। তোমরা সফল হও, সকলের সফলতাই আমার কাম্য।’

ইউএনও ইশতিয়াক ইমন বলেন, একজন শিক্ষক যখন তাঁর চাকরিজীবন শেষ করে বিদায় নেন, এটা তাঁর জন্য কষ্টের। তখন বিদায় মুহূর্তে এমন রাজকীয় বিদায় তাঁকে সম্মানিত ও আনন্দিত করে। আজকের এমন আয়োজন সত্যি খুবই প্রশংসনীয়।

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬