নতুন সরকার এলে রিজার্ভ ঠিক হবে: সালমান এফ রহমান

০১ অক্টোবর ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
সালমান এফ রহমান

সালমান এফ রহমান © ফাইল ছবি

নির্বাচনের পর নতুন সরকার এলে দেশের চলমান রিজার্ভ সংকটসহ সব কিছু ঠিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার মতে, রিজার্ভ ঠিক করার জন্য রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে হবে। এখন সবাই ব্যস্ত, কারণ সামনে নির্বাচন। 

রোববার (১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস উইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, রিজার্ভ নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমার কথা হলো যদি ২১ বিলিয়ন রিজার্ভ হয়, তাহলে চার মাস এক্সপোর্ট করতে পারব। আমাদের ইমপোর্ট ৫ বিলিয়নে নেমে এসেছে। ফলে এই রিজার্ভ দিয়ে চার মাস এক্সপোর্ট করা যাবে। অনেক দেশ আছে যাদের রিজার্ভ দিয়ে দুই মাস ও এক মাস এক্সপোর্ট করা যায়। তারপরও তারা কিন্তু ম্যানেজ করতে পারে।

আরও পড়ুন: হাতিরঝিলে ১৫০ মিটার উঁচু দেশের সর্বোচ্চ ভবন ঢাকা টাওয়ার

তিনি বলেন, রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে কথা হয়েছে। আমরা বলছি এগুলো আমরা ম্যানেজ করছি। এক্সচেঞ্জ ম্যানেজ ভালো করেছি, এখন ডলার ১১০-এ এসেছে। মূল্যস্ফীতিও আমাদের খেয়াল করতে হবে।

এছাড়াও তিনি বলেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই। মূল্যস্ফীতির চাপ ও রিজার্ভ সংকট উত্তরণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান।

রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ, আবেদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে জামায়াত ষড়যন্ত্র করছে : তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্ত্রীসহ বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেফতার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, জরুরি সভা ডাকল আইসিসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬