হাতিরঝিলে ১৫০ মিটার উঁচু দেশের সর্বোচ্চ ভবন ঢাকা টাওয়ার

০১ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
ঢাকা টাওয়ারের নকশা

ঢাকা টাওয়ারের নকশা © সংগৃহীত

হাতিরঝিলের বুকে নির্মিত হতে যাছে আকাশছোঁয়া নান্দনিক ভবন ঢাকা টাওয়ার। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে নগরভিত্তিক স্থাপত্য নির্মাণবিষয়ক বহুজাতিক প্রতিষ্ঠান ওএমএ। ‘গতিশীল জাতির আকাঙ্ক্ষা প্রকাশ করে’ এমন নকশা তৈরি হয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানটি। বাংলাদেশে এটাই ওএমএর প্রথম প্রকল্প।

স্থাপত্য ও নকশাবিষয়ক অনলাইন ম্যাগাজিন ডিজিনের প্রতিবেদনে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের প্রান্তে এবং হাতিরঝিল লেকের তীরে অবস্থিত হবে ১৫০ মিটার উঁচু এই আকাশছোঁয়া ভবন। বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অফিসের জায়গা ভাড়া দেওয়া হবে এই ভবনে। ডেভেলপার কোম্পানি শাকা হোল্ডিংসের জন্য ওএমএর অংশীদারি প্রতিষ্ঠান ইয়াদ আলসাকা তৈরি করেছে ঢাকা টাওয়ারের নকশা। 

আরও পড়ুন: ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

ইয়াদ আলসাকা বলেছে, ‘বাংলাদেশের সমৃদ্ধিশালী অর্থনীতির চেতনায় অনুপ্রাণিত একটি নকশা করা হয়েছে ঢাকা টাওয়ারের জন্য। একটি গতিশীল জাতির আকাঙ্ক্ষাকে প্রকাশ করবে ঢাকা টাওয়ারের নকশা। শহরের আকাশরেখায় দৃপ্ত ও সাহসী প্রতীক হবে এই ভবন।’

বাংলাদেশের সর্বোচ্চ এই ভবনের নকশায় থাকছে পিরামিড আকৃতির ভিত্তি, যেখানে বহুভুজাকার ভিত্তির সঙ্গে যুক্ত থাকবে টাওয়ারের সর্বোচ্চ অংশ। এর প্যানারোমিক লিফটের মেঝে হবে আয়তাকার। সেখান থেকে হাতিরঝিল দেখতে পাওয়া যাবে। ১ লাখ ৮০ হাজার বর্গমিটারের ঢাকা টাওয়ারের উভয় পাশেই অ্যাট্রিয়াম থাকবে, যা বাইরের জায়গাগুলোকে যুক্ত করবে।

প্রতিশ্রুতির এক বছর পেরলেও অচল রোহিঙ্গা প্রত্যাবাসন
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে এসে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কনস্টেবলের…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা শেরপুরে এসব পর্যটনকে…
  • ১৯ মার্চ ২০২৬
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence