স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ, মারধরের ঘটনায় মামলা

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

মারামারির ঘটনায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল)। আজ (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে আয়োজক কমিটি। তারা জানায়, মারামারি ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানানো হয়, ভুলবোঝাবুঝির অবসান হয়েছে। তবে অনেকটা তড়িঘড়ি করেই শেষ হয় সংবাদ সম্মেলনটি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। গতকাল শুক্রবার চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। 

সংবাদ সম্মেলনে গতকালের অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে। এসময় মোস্তফা কামাল রাজের দল ও আমাদের দলের খেলোয়াড়রা তাদেরকে ঠেকিয়েছে। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সারারাত সিসিটিভি ফুটেজ ও ভিডিও খুঁজে মূল দোষীকে সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘আপনার সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যাক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। যারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয় তাই এটা আমরা ইন্টারনাল সমাধান করেছি।’

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬