বাসচাপায় স্বামী-স্ত্রীসহ প্রাণ গেল ৩ জনের

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
দুর্ঘটনার শিকার সিএনজি

দুর্ঘটনার শিকার সিএনজি © সংগৃহীত

ফেনীতে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবু তাহের (৫৯), তার স্ত্রী পারভিন আক্তার স্বপ্না (৪০) এবং অটোরিকশার চালক মনা মিয়া। তারা ঘোপাল ইউনিয়নের নাঙ্গল মোড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সমিতি বাজার কবরস্থান এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, ভাই-ভাবি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাংলাবাজার এলাকার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close