দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM

© ফাইল ছবি

দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টির দিনে উপভোগ করুন মাংসের খিচুড়ি

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে পিএসসির বিশেষ উদ্যোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬