দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে: রাব্বানী

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী © সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টিম পজিটিভ বাংলাদেশ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, তিনি চেষ্টা করছেন। উন্নয়নের যে সফলতা তার শতভাগ বাংলাদেশ পাচ্ছে না। নিজে দুর্নীতি, অনিয়ম না করে সাক্রিফাইসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিতে হবে, তার চলার পথকে মসৃণ করতে হবে। আমরা দুর্নীতি দূর করতে পারি নাই। দুর্নীতির বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করতে হবে।

টিম পজিটিভ বাংলাদেশ আয়োজিত ওই অনুষ্ঠানে ১০০ জন অসহায় কর্মহীন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। রাব্বানী টিম পজিটিভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

দুর্নীতিবাজদের বিচার দাবি করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনতার মঞ্চ হয়েছিল। প্রয়োজনে সেইভাবে বিশেষ ট্রাইব্যুনাল বা টাস্কফোর্স গঠন করে সকল দুর্নীতিবাজদের বিচার কর‍তে হবে।

দেশের বাইরে পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার দাবি জানিয়ে রাব্বানী বলেন, রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও তাদের পরিবার আত্মীয়স্বজনদের সম্পত্তির হিসাব নিতে হবে। দুর্নীতির যে টাকা বের হবে তা দিয়ে মুদ্রাস্ফীতি ও ব্যাংকের রিজার্ভ সব পূরণ হয়ে যাবে। দুর্নীতির টাকা আনতে পারলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১০০ বিলিয়ন মার্কিন ডলার হবে।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬