আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে আমি জানি, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির হলিডে একপ্রেস ইন হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি-জামায়াত সরকারের ২৯ বছরকে অন্ধকারের যুগ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের শাসনামলে নিজেদের ভাগ্য গড়তে অনেকে ব্যস্ত থাকায় তারা জনগণের জন্য কিছুই করেনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে অনেক বছরের ঘাটতি পূরণ করেছে।

আরও পড়ুন: ‘ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি’

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে তুলে ধরা তার সরকারের রূপকল্প-২০৪১ অনুযায়ী ২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতা অব্যাহত রাখার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, তার সরকার ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং যার জন্য তারা উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রাকে মসৃণ করার উপায় খুঁজে বের করতে তার মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।

তিনি বলেন, আমি জানি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রায় কোনো জটিলতা হবে না।

রাবি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওবায়দু…
  • ০৭ মার্চ ২০২৬
শিক্ষা সচিবের পরিচয়ে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কতা
  • ০৭ মার্চ ২০২৬
থানার সামনে আধাঘণ্টা ৭ মার্চের ভাষণ বাজানোর পর উত্তপ্ত শাহব…
  • ০৭ মার্চ ২০২৬
আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প …
  • ০৭ মার্চ ২০২৬
রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার
  • ০৭ মার্চ ২০২৬
পাবনায় জামায়াত নেতার ‘অবৈধ’ পাম্পে জ্বালানি তেলের মজুত, জরি…
  • ০৭ মার্চ ২০২৬