© সংগৃহীত
পিকনিকে গিয়ে নৌকার শ্যালো মেশিনে ওড়না জড়িয়ে মালিহা খাতুন মুন্নী নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা নৌকায় নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পিকনিকে আসেন। দুপুর আড়াইটার দিকে তারা ত্রিমোহী এলাকায় নৌকা থামিয়ে দুপুরের খাবার খায়। মুন্নী নৌকার পেছনের দিকে থাকায় তার ওড়না নৌকার শ্যালো মেশিনে জড়িয়ে যায়। নৌকা বিলের দিকে নেয়ার জন্য শ্যালো মেশিন চালু করলে মুন্নী ছিটকে শেশিনের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গুচ্ছে আসন ফাঁকা ২২২০, ভর্তি আগের নিয়মে
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, সদর হাসপাতাল থেকে তাদের অবহিত করলে সদর থানা পুলিশ মরদেহের সুরতাল করে। পাশাপাশি বিষয়টি নলডাঙ্গা থানায় অবহিত করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নাটোর সদর থানা তাদের অবহিত করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।